
১. সিমপ্লেক্স এর অন্য নাম কি?
উত্তর: সিমপ্লেক্স এর অন্য নাম স্পিড ফ্রেম অথবা ফ্লাই ফ্রেম।
২. সিমপ্লেক্স বলতে কি বুঝায়?
উত্তর: স্পিনিং এর পূর্বে এবং ড্রয়িং এর পরে যে মেশিনের সাহায্যে স্লাইভার সমূহকে আর ও সূক্ষ্ম করে রোভিং আকারে নিয়ে আসা হয়, সে মেশিন কে সিমপ্লেক্স মেশিন বলে।
৩. রোভিং কি? অথবা রোভিং বলতে কি বুঝা?
উত্তর: সিমপ্লেক্স মেশিন থেকে উৎপাদিত সামান্য পাক বিশিষ্ট্য ক্রমাগত সমান্তরাল আঁশের সমাহার যা সুতায় রূপান্তর হওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই রোভিং।
৪.সিমপ্লেক্স মেশিনের কাজ কি? অথবা সিমপ্লেক্স মেশিনের কাজ বলতে কি বুঝায়?
উত্তর: সিমপ্লেক্স মেশিনে প্রধানত চার ধরনের কাজ হয়ে থাকে ; যথা-
- ড্রাফটিং
- টুইস্টিং
- ওয়াইডিং
- বিল্ডিং
৫. সিমপ্লেক্স কেনো রোভিং ফ্রেম বলা হয়?
উত্তর: স্পিনিং এর পূর্বে এবং ড্রয়িং এর পরে যে মেশিনের সাহায্যে স্লাইভার সমূহকে আরো সূক্ষ্ম করে রোভিং আকারে নিয়ে আসে। এ কারণে সিমপ্লেক্স মেশিন কে আবার রোভিং ফ্রেমও বলা হয়।
৬. স্পিন্ডল কী?
অথব, স্পিন্ডেলের কাজ কি?
উত্তর: রোভিং জড়ানোর জন্য ববিন ও ফ্লায়ার যে অঞ্চলে থাকে তাকে স্পিন্ডল বলে।
৭. ববিন রেইল কি?
উত্তর: ববিন সাধারণত যে স্থানে স্থাপন করা হয় তাকে ববিন রেইল বলে।
৮. বিল্ডিং মোশন কেন ব্যবহার করা হয়?
উত্তর: সুনির্দিষ্ট নিয়মে ও সুনির্দিষ্ট আয়তনে প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরীর লক্ষ্যে বিল্ডিং মোশন প্রয়োগ করা হয়।
৯. টুইস্ট কেন দেওয়া হয়?
অথবা টুইস্ট কেন প্রয়োজন হয়?
উত্তর: রোভিং এ অবস্থিত আঁশ সমূহ যাতে খুলে না যায়, সে জন্য অাঁশ সমূহ সামান্য পাক দেওয়া হয়।
১০. কম্বিং কী? অথবা, কম্বিং বলতে কি বোঝায়?
উত্তর: কম্ব অর্থ চিরুনি এবং কম্বিং শব্দের অর্থ আঁচড়ানো। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আঁশ সমূহকে আঁচড়িয়ে আঁশ থেকে নেপস, ময়লা, ও অন্যান্য অপদ্রব্য দূর করে আঁশ সমূহকে সোজা ও সমান্তরাল করা হয়, তাকে কম্বিং বলে।
১১. ইনডেক্স হুইল কি?
উত্তর: কম্বিং মেশিনের প্রধান ড্রাইভিং শ্যাফট, যা সিলিন্ডার কে চালায়। তার বাইরের প্রান্তে একটি গোলাকার চাকা লাগানো থাকে। একে ইনডেক্স হুইল বলে।
১২. ওয়াডিং বলতে কি বোঝায়?
উত্তর: সামনের জোড়া রোলার থেকে বের হওয়া রোভিং এর সামান্য পাক দিয়ে একটি নির্দিষ্ট গতিতে ববিনে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইডিং প্রক্রিয়া বলে।
১৩. ফ্লায়ারের উদ্দেশ্য (Objects of flyer) :
- রোভিং এ পাক দেয়া।
- রোভিং কে ববিনের গায়ে সঠিক স্থানে প্যাঁচানোর জন্য গাইড হিসাবে কাজ করার জন্য।
- পেসার এর চাপের দ্বারা একটি আঁটসাঁট ববিন তৈরি করা।
পেজ টি অবশ্যই ফ্লো দিবেন। কারন পরবর্তী তে যে কেনো আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
Pollob Kumer Gosh
Sheema spinning mills private limited
Leave a reply to md:monirul Islam Cancel reply