টুইস্ট সম্পর্কে ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন ও উত্তর / Some questions and answers from the interview about Twist।

১. টুইস্ট বলতে কি বুঝায়? 

উত্তর:- টুইস্ট অর্থ পাকানো বা পাক দেওয়া অর্থাৎ একটি সুতার মধ্যে অবস্থিত আঁশ সমূহকে তার আক্ষের চারপাশে একটি নির্দিষ্ট নিয়মে ডান থেকে বাম অথবা বাম থেকে ডানে যে মোচড় দেওয়া হয় তাকে পাক বা টুইস্ট বলা হয়। 

২. সুতার কাউন্ট-এর সাথে সুতার টুইস্ট-এর সম্পর্ক কি, লেখ। 

উত্তর:- সুতার কাউন্ট ইঞ্চি প্রতি সুতার টুইস্ট সংখ্যার সাথে সরাসরি সম্পর্কযুক্ত অর্থাৎ সুতার কাউন্ট যত বেশি হবে ইঞ্চি প্রতি সুতার টুইস্ট সংখ্যা ও ততো বেশি হবে। 

অতএব, T.P.I = K √ count 

অর্থাৎ টুইস্ট/ইঞ্চি×√কাউন্ট

৩. টুইস্ট মাল্টিপ্লায়ার কি?

 টুইস্ট মাল্টিপ্লায়ার (™) বলতে কি বুঝায়? 

উত্তর:- টুইস্ট মাল্টিপ্লায়ার একটি ধ্রুব সংখ্যা, যা সংক্ষেপে T.M নামে পরিচিত সুতার পাক অর্থাৎ টুইস্ট নির্বাচনের জন্য এই ধ্রুব সংখ্যা ব্যবহার করা হয়। T.M বা  টুইস্ট মাল্টিপ্লায়ার প্রতি ইঞ্চিতে সুতার পাক ও ঐ সুতার কাউন্টের বর্গমূলের অনুপাত। 

অর্থাৎ T.M = T.P.I÷√count. 

৪. ৩২’s কাউন্ট সুতার জন্য T.M সাধারণত কত ধরা হয়?  

উত্তর:- ৩২’s কাউন্টে টানা সুতার জন্য T.M সাধারণত ৪.৫ ধরা হয়। 

৫. খালি ববিন ও পূর্ণ ববিনের জন্য টুইস্ট ভ্যারিয়েশন কত হয়?  

উত্তর:- খালি ববিন ও পূর্ণ ববিনের জন্য টুইস্ট ভ্যারিয়েশন  ইঞ্চি প্রতি ০.১৭ পর্যন্ত হয়ে থাকে। 

৬. সুতার টুইস্ট বাড়ানোর সাথে সাথে সুতার শক্তি বৃদ্ধি পায় কিন্তু কখন সুতার টুইস্ট বাড়ালেও শক্তি কমবে?

উত্তর:- সুতার টুইস্ট বাড়ানোর সাথে সাথে শক্তি বৃদ্ধি পায় কিন্তু, এই টুইস্ট একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো সম্ভব। সীমা অতিক্রম করলে সুতার শক্তি বৃদ্ধি পাবে না বরং কমবে।    

৭. টুইস্ট – এর উদ্দেশ্য লেখ। 

উত্তর:-

  1. সুতার মধ্যে অবস্থিত আঁশ সমূহকে সুতার সাথে ধরে রাখা,
  2. সুতার প্রয়োজনীয় পরিমাণ শক্তি বৃদ্ধি করা,
  3. সুতার অক্ষ বরাবর ডান থেকে বাম অথবা বাম থেকে ডানে টুইস্ট প্রদান ওরে সুতার চাকচিক্যতা বৃদ্ধি করা,
  4. প্রতিটি আলাদা আলাদা আঁশের শক্তি সম্মিলিতভাবে একটি সুতার শক্তিতে রূপান্তরিত করা,
  5. সুতায় পাক প্রদান করার ফলে সুতা দৃঢ় হয়,
  6. সুতা তৈরির সময় যাতে সহজে ছিড়ে না যায়,
  7. সুতাকে গোলাকৃতি আকার ধারণ করা।

৮. টুইস্ট নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি?  

উত্তর:-

  1. সুতার কাউন্ট
  2. আঁশের স্টেপল লেংথ
  3. সুতার শক্তি
  4. পরবর্তী ব্যবহার
  5. সুতার ধরন।     

Type by : Pollob Kumer Gosh

Sheema spinning mills private limited         


Posted

in

by

Tags:

Comments

5 responses to “টুইস্ট সম্পর্কে ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন ও উত্তর / Some questions and answers from the interview about Twist।”

  1. Asikur Rahman Avatar
    Asikur Rahman

    Ne to Nm
    count Ne 10 = Nm?
    Ne TPI 16=Nm?
    plz ans me

    Liked by 1 person

    1. Pollob Kumer Gosh Avatar

      Count ne 10 = nm?
      Answer : 16.9 / 16.933365

      Liked by 1 person

      1. Asikur Rahman Avatar
        Asikur Rahman

        বুঝিয়ে দিলে ভাল হত স্যার

        Liked by 1 person

      2. Pollob Kumer Gosh Avatar

        Ne থেকে Nm বের করার সূত্র হচ্ছে
        Count × 1.6933365

        💠 Count ne 10 = nm?
        Answer : 10×1.6933365
        =16.9 / 16.933365

        Ok

        Liked by 1 person

    2. Pollob Kumer Gosh Avatar

      Ne TPI 16= Nm?
      প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারি নাই 😥

      Liked by 1 person

Leave a reply to Pollob Kumer Gosh Cancel reply

Design a site like this with WordPress.com
Get started