স্পিনিং ফ্রেমে এ সুতা ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করা হলো / Causes of ends down in spinning frame।
💠 ডেলিভারি হয়ে যাওয়া প্রায় সমান্তরাল আঁশ সমূহ বা সুতা বাটন পর্যন্ত পৌছাতে না পারলে অর্থাৎ ববিনে সুতা জড়াতে না পারাই সুতা ছিড়ে যাওয়া বা এন্ডস ডাউন ( Ends down)। রিং ফ্রেমে এ ধরনের ঘটনা ঘটতেই পারই বরং সুতা না ছেঁড়াই একটি অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা।
💠 রিং ফ্রেমে সুতা ছেড়ার কারণ কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় :-

১. টেকনোলজিক্যাল ত্রুটি
২. মেকানিক্যাল ত্রুটি
🔰 টেকনোলজিক্যাল ত্রুটি গুলো উল্লেখ করা হলো :
- টুইস্ট সঠিক না হলে – সুতার টুইস্ট প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়।
- স্প্যান্ডেল এর গতি অতিরিক্ত হলে – সুতার মানের চেয়ে স্প্যান্ডেল এর গতি অতিরিক্ত বাড়ানো হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়।
- সুতার টেনশন হবে অতিরিক্ত হলে – বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে সুতার টেনশন বৃদ্ধি পাওয়ার কারণে সুতার সেলাই হার বৃদ্ধি পায়।
- রোলার স্কেটিং সঠিক না হলে – কাছাকাছি অথবা বেশি চওড়া সেটিং এর কারনে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়।
- ব্রেক ড্রাফট সঠিক না হলে – কম অথবা বেশি ব্রেক ড্রাফট প্রদানের কারণে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
- খালি ববিনের ব্যাস সঠিক না হলে – প্রয়োজনের তুলনায় খালি ববিনের ব্যাস বৃদ্ধি পেলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
- রোভিং কোথাও মোটা কোথাও চিকন – রোভিং এ ত্রুটি থাকলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
- আপেক্ষিক আর্দ্রতা কমবেশি হলে – হিউমিডিফিকেশন ব্যবস্থা সঠিক না হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
🔰 মেকানিক্যাল ত্রুটি গুলো উল্লেখ করা হলো :-
- রিং ত্রুটি যুক্ত হলে
- রোলার কাভারিং ত্রুটিযুক্ত হলে
- ল্যাপেট ও রিং – এর সেটিং সঠিক না হলে
- স্পিন্ডেলের ড্রাইভের জন্য টেপ স্লিপ করলে
- পুরাতন অথবা ত্রুটি যুক্ত রোলার হলে
- ট্রাভেলার ভাঙা থাকলে
- স্পিন্ডেল ভাইব্রেশন হলে
- ববিনের সেন্টার ঠিক না থাকলে
🙏 আপনাদের উৎসাহ পেলে বিস্তারিত আলোচনা করবো 🙏
Type by : Pollob Kumer Gosh Sheema spinning mills private limited
Leave a reply to বাবলা Cancel reply