Savio Polar M  মেশিনের বিস্তারিত সংক্ষেপে

Savio Company Details 1950-2019

🏛️ HERITAGE :

Savio প্রতিষ্ঠা ও উৎপত্তিসাভিও আসলে ১৯১১ সালে ইতালির পোর্ডেনোনেতে মার্সেলো সাভিও দ্বারা একটি ছোট কর্মশালা হিসেবে শুরু হয়, যা টেক্সটাইল যন্ত্রপাতি মেরামতের জন্য পরিচিত ছিল। যুদ্ধোত্তর সময়ে, ১৯৪৬-৪৭ সালে এটি শিল্পকারখানায় রূপান্তরিত হয় এবং প্রথম মেশিন যেমন অ্যাসেম্বলি উইন্ডার BS উৎপাদন শুরু করে।

🔧 1962 – RSA 2

  1. Savio-এর একটি প্রাথমিক semi-automatic winding মডেল।
  2. হাতে চালিত বা বেসিক মোটরচালিত অপারেশন।
  3. উন্নত কনসিস্টেন্সি এবং কম্প্যাক্ট ডিজাইন।

এটি Savio-এর অটোকনার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে।

🔧 1971 – RSA 2/1

  1. RSA 2-এর উন্নত সংস্করণ।
  2. উন্নত মোটর কন্ট্রোল এবং ফাইবার হ্যান্ডলিং।
  3. ইনিশিয়াল স্প্লাইসার ব্যবহারের প্রাথমিক প্রয়াস।

🔧 1972 – RSA 2/2

  1. আরও উন্নত অপারেটিং স্প্রিড ও মেকানিক্যাল নির্ভুলতা।
  2. কিছু মডেলে প্রাথমিক ইলেকট্রনিক সেন্সর ব্যবহার শুরু হয়।
  3. প্যাকেজের গুণগতমান উন্নত হয়।

🔧 1975 – RAS 15

  1. RSA সিরিজ থেকে টেকনোলজিক্যাল জাম্প।
  2. Savio-এর প্রথম দিককার উন্নত স্প্লাইসার সংযুক্ত মডেল।
  3. স্পিনিং মিলগুলোর জন্য আরও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত করে।

🔧 1987 – ESPERO

  1. Savio-এর প্রথম দিকে স্বয়ংক্রিয়তা ও ইলেকট্রনিক কন্ট্রোলে বড় অগ্রগতি।
  2. উন্নত স্প্লাইসিং, প্রি-সাইজন winding, অপটিক্যাল ক্লিয়ারার ইত্যাদি সংযুক্ত হয়।
  3. ব্যাচ প্রসেসিং ও অপারেটর অ্যাক্সেস সহজতর হয়।

ESPERO মডেলটি Savio-এর অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিন ব্যবহৃত একটি মডেল।

🔧 1999 – ORION

  1. Savio Orion M 1999 সালে অটোকোনার ইন্ডাস্ট্রিতে একটি “Game-Changer” হিসেবে আবির্ভূত হয়েছিল
  1. 🔧 প্রযুক্তিগত দিক থেকে প্রভাব উন্নত অটোমেশন: Savio Orion M মেশিনটি তখনকার অন্যান্য মডেলের তুলনায় অধিক অটোমেটেড ছিল। এতে স্প্লাইসিং, ডিটেকশন সিস্টেম, এবং প্যাকেজ পরিবর্তনের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে হতো, ফলে শ্রম-নির্ভরতা কমে যায়।
  1. Splicing প্রযুক্তি: উন্নত Thermo and Air Splicer প্রযুক্তির মাধ্যমে ভাল কোয়ালিটির স্প্লাইসিং পাওয়া যেত, যা ইয়ার্নের গুণগত মান বজায় রাখতে সাহায্য করত।
  1. Yarn clearer ও Fault detection: এতে প্রথাগত Uster clearer & Loepfe সিস্টেমের উন্নত সংস্করণ ব্যবহৃত হয়েছিল, যা আরও ভালোভাবে থিক-থিন, নেপ, ও ফরেন ফাইবার ডিটেক্ট করতে পারত।
  1. বাজারে গৃহীত হওয়ার প্রভাব: ইউরোপ ও এশিয়ায় গ্রহণযোগ্যতা: বিশেষ করে ইউরোপ, তুরস্ক, ভারত ও বাংলাদেশে এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে কারণ এটি উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয়।

  1. অর্থনৈতিক দৃষ্টিকোণ: যারা Savio Orion M ব্যবহার করছিল, স্পিনিং গুলো কম সময় ও কম শ্রমে বেশি প্রোডাকশন পাচ্ছিল, ফলে এটি একটি লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
  1. পরিবর্তনের সূচনা: এটি প্রচলিত ম্যানুয়াল ও আধা-স্বয়ংক্রিয় অটোকোনার মেশিনগুলোর বিকল্প হিসেবে বাজারে একটি নতুন ট্রেন্ড তৈরি করে।
  1. সীমাবদ্ধতা যদিও এটি উন্নত ছিল, কিন্তু পরবর্তী যেমন Savio Polar বা Eco PulsarS-এর তুলনায় এটি কিছুটা ধীর ছিল।
  1. ইনভার্টার বা শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি সেভাবে অপ্টিমাইজড ছিল না। তবে তখনকার বাজারে এর বেশ ভালো প্রতিক্রিয়া ছিল। এই মডেলটি Savio-র ব্র্যান্ড ভ্যালু বাড়াতেও সহায়ক হয়।

🔧 Sirius – 2002

  1. Orion-এর পরবর্তী উন্নত সংস্করণ। 
  2. উচ্চ দক্ষ স্প্লাইসিং প্রযুক্তি (থার্মাল, এয়ার)
  3. অপটিমাইজড ফ্যান সিস্টেমের মাধ্যমে কম শব্দ ও কম তাপ। 
  4. সেলফ ডায়াগনস্টিক সাপোর্ট এবং ইউনিফর্ম প্যাকেজিং, উন্নত ক্লিয়ারিং সেন্সর। 

🔧Polar – 2007

  1. অত্যন্ত জনপ্রিয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় উইন্ডার। 
  2. প্রতিটি স্পিন্ডলে আলাদা কন্ট্রোল (Individual spindle drive)
  3. ডিজিটাল ডিসপ্লে সহ উন্নত Human-Machine Interface (HMI)
  4. স্ট্যান্ডার্ড ও কম্প্যাক্ট লেআউট অপশন। 
  5. অপারেটর এলার্ম, স্পিন্ডল স্লিপেজ সেন্সর, স্পিন্ডল-পজিশন মেমোরি। 

🔧 Savio Polar M – 2010 

এটি Polar সিরিজের একটি উন্নত সংস্করণ, যা উচ্চ উৎপাদনশীলতা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। 

🛠️ প্রধান বৈশিষ্ট্যসমূহ

  1. স্পিন্ডল সংখ্যা: ৬০ থেকে ৮০ পর্যন্ত স্পিন্ডল কনফিগারেশন পাওয়া যায়।  
  2. স্প্লাইসিং প্রযুক্তি: Mesdan Injection Air Splicers (698Q) ব্যবহৃত হয়, যা সুতার সংযোগে উচ্চ মানের নিশ্চিত করে।  
  3. ইয়ার্ন ক্লিয়ারার: Uster Quantum 3 Yarn Clearers সংযুক্ত, যা সুতার গুণমান নিয়ন্ত্রণে সহায়ক।  
  4. ওয়াক্সিং সিস্টেম: স্বয়ংক্রিয় ওয়াক্সিং সুবিধা রয়েছে, যা সুতার মসৃণতা বাড়ায়।
  5.  ববিন ফিডিং: CBF – Automatic Bobbin Feed System সংযুক্ত, যা অপারেটরের হস্তক্ষেপ ছাড়াই ববিন সরবরাহ করে।  
  6. প্যাকেজ হোল্ডার: ডাস্ট-প্রুফ কন হোল্ডার / বিয়ারিং সেন্টার রয়েছে, যা রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কমায়।  

🛠️ প্রযুক্তিগত বিবরণ:-

  1. ইয়ার্ন কাউন্ট রেঞ্জ: Ne 2 থেকে Ne 147 পর্যন্ত প্রাকৃতিক, সিন্থেটিক এবং মিশ্র সুতার জন্য উপযুক্ত।  
  2. ফিডিং প্যাকেজ: সিলিন্ডার বা টেপার্ড প্যাকেজ, সর্বোচ্চ ব্যাস ২৫০ মিমি। 
  3. ওয়াইন্ডিং ট্র্যাভার্স: সর্বোচ্চ ১৫২ মিমি। 
  4. অটোমেটিক ফিডিং প্যাকেজ চেঞ্জ ডিভাইস: LR (অটোমেটিক ডফিং ট্রলি সহ) বা MR (অটোমেটিক ডফিং ট্রলি ছাড়া) সংস্করণে উপলব্ধ।  

✅ উন্নত প্রযুক্তি ও সুবিধাসমূহ:-

  1. স্বয়ংক্রিয় স্প্লাইসিং ও ক্লিয়ারিং: উন্নত স্প্লাইসিং প্রযুক্তি এবং ইয়ার্ন ক্লিয়ারার সিস্টেম সুতার গুণমান নিশ্চিত করে।
  2.  সহজ রক্ষণাবেক্ষণ: ডাস্ট-প্রুফ বিয়ারিং সেন্টার এবং স্বয়ংক্রিয় সিস্টেমগুলি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কমায়। 
  3. উচ্চ উৎপাদনশীলতা: Spindle সংখ্যা এবং অটোমেটিক সিস্টেমগুলি উৎপাদন বাড়ায়।
  4.  ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস: সহজ অপারেশন এবং নিয়ন্ত্রণের জন্য উন্নত ইন্টারফেস রয়েছে।

🔧Polar I DLS – 2010

  1. DLS = Double Layout System, দুই পাশে স্পিন্ডল বসানো যায়। 
  2. বিদ্যুৎ ব্যবস্থায় রিডিউন্ড্যান্সি ও ভারসাম্য।
  3. থার্মাল, এয়ার ও হাইব্রিড স্প্লাইসিং প্রযুক্তি। 
  4. উন্নত ব্যাচ আইডেন্টিফায়ার ও ফ্লাও কন্ট্রোল সিস্টেম। 
  5. ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার: Touchscreen + Graphical Display। 

🔧 Eco PulsarS – 2014

  1. পরিবেশ বান্ধব: কম বিদ্যুৎ, কম কম্প্রেসড এয়ার ব্যবহার। 
  2. কেন্দ্রীয় ইনভার্টার ও রিজেনারেটিভ ড্রাইভ সিস্টেম।
  3. প্রতিটি স্পিন্ডলে লিনিয়ার মোটর ব্যবহৃত।
  4. উন্নত ফ্লাই ফিল্টারেশন সিস্টেম এবং ফ্যানলেস ডিজাইন।
  5. স্পিন্ডল ভিন্ন অপারেটিং প্রোফাইল অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়।

✅ উন্নত প্রযুক্তি ও সুবিধাসমূহ:-

  1. স্বয়ংক্রিয় স্প্লাইসিং ও ক্লিয়ারিং: উন্নত স্প্লাইসিং প্রযুক্তি এবং ইয়ার্ন ক্লিয়ারার সিস্টেম সুতার গুণমান নিশ্চিত করে।
  2.  সহজ রক্ষণাবেক্ষণ: ডাস্ট-প্রুফ বিয়ারিং সেন্টার এবং স্বয়ংক্রিয় সিস্টেমগুলি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কমায়। 
  3. উচ্চ উৎপাদনশীলতা: Spindle সংখ্যা এবং অটোমেটিক সিস্টেমগুলি উৎপাদন বাড়ায়।
  4.  ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস: সহজ অপারেশন এবং নিয়ন্ত্রণের জন্য উন্নত ইন্টারফেস রয়েছে।

Autoconer এর পূর্ণরূপ এমন ভাবে বলা যেতে পারে

  • A.U.T.O.C.O.N.E.R
  • A – Automatic
    (স্বয়ংক্রিয়ভাবে অপারেশন সম্পন্ন করে)
  • U – Unit
    (প্রতিটি স্পিন্ডেল একটি ইউনিট হিসেবে কাজ করে)
  • T – Thread
    (সুতা কাটলে স্বয়ংক্রিয় থ্রেডিং ও স্প্লাইসিং করে)
  • O – Optimization
    (গতি ও মানের ভারসাম্য রক্ষা করে)
  • C – Cops
    (রিং কপস থেকে সুতা গ্রহণ করে)
  • O – Operation
    (উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখে)
  • N – Non-stop
    (সূতার কাটাকাটি হলেও চলমান থাকে)
  • E – Efficiency
    (উৎপাদনশীলতা বাড়ায় ও ম্যানপাওয়ার কমায়)
  • R – Rewinding
    (সুতা কন্‌ থেকে প্যাকেজে রিওয়াইন্ড করে)

🔧Proxima Smartconer – 2019 

⚙️ প্রধান বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ:

  1. অত্যন্ত উচ্চ উৎপাদনশীলতা। 
  2. Smart Booster: ববিন অ্যানউয়াইন্ডিং অ্যাসিস্ট করে—ওই সঙ্গে স্প্লাইসিং সাইকেল দ্রুত হয়। 
  3. Fast bobbin change cycle ও +1 extra bobbin in reserve অপশন। 
  4. কম শক্তি খরচ & দক্ষ অপারেশন। 
  5. Self-regulating independent motors + frequency inverters—পূর্ণ ইন্টারওপ অপটিমাইজেশন ।
  6. মোটর ও suction unit এর মাধ্যমে সর্বনিম্ন energy per kg ইয়ার্ন।
  7. প্রিমিয়াম প্যাকেজ গুণমান সম্পন্ন। 
  8. নতুন জেনারেশনের স্প্লাইসার এবং টেনশন কন্ট্রোল বৈশিষ্ট্যযুক্ত ।
  9. Error-free, uniformly wound package নিশ্চিত করে।
  10. উন্নত ইউজার ইন্টারফেস ও সার্ভিস ফ্রেন্ডলি ডিজাইন। 
  11. নতুন HMI: স্মার্টফোনের মতো টাচস্ক্রিন এর মাধ্যমে সহজ কনফিগারেশন ও সেটিং—যেখানে real-time dashboards এবং KPI মনিটরিং সুবিধা।
  12. রিমোট অ্যাক্সেসের মাধ্যমে PC বা মোবাইল ডিভাইস দিয়ে কন্ট্রোল ও ট্রাবলশুট সম্ভব।
  13. Automation & Connectivity (IIoT)
  14. ববিন ফ্লো এবং অপারেশন সম্পূর্ণরূপে অটোমেশন করা হয়েছে।
  15. Industry 4.0-ready: real-time ডেটা, ক্লাউড মনিটরিং, রিমোট সার্ভিস সুবিধা।
  16. Maintenance & Service সুবিধা। 
  17. সার্ভিস ফ্রেন্ডলি ডিজাইন, সহজ প্রবেশযোগ্য কম্পোনেন্ট ও লো ডাউনটাইম।
  18. Predictive maintenance সুবিধা (via Smartconer analytics); মেশিন নিজেই বাগ/এলার্ম আগে থেকেই শনাক্ত করে।

———————————————————

এই বিবর্তনের মাধ্যমে দেখা যায়, Savio সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিকে ধাপে ধাপে আধুনিক করে তুলেছে, যা স্পিনিং মিলের উৎপাদনশীলতা, সুতার গুণমান এবং অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

যাইহোক অনেক হলো মেশিনের পরিচিত এবার বিভিন্ন যন্ত্রাংশের আলোচনায় ফেরা যাক 🥰

1. Drum কি?

Answer : Drum হলো Autocone machine এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যাহা দ্বারা পেপার কোনের মধ্যে নিদিষ্ট এরিয়াই টার্ভেসিং আকারে সুতা জড়ানো হয়,তাকে Drum বা টার্ভেসিং Drum বলা হয়. 

1.1 Drum size?

Answer : –

  • Length – 165 MM
  • Drum dia – 94 MM
  • Traverse area – 152m.m
  • Turns/pich – 2.0/2.5 
  • Drum motor bearing  –  6003 Zz/C3

1.2 ড্রামের Turns/pich বলতে কি বুঝায়…

  • Answer : ড্রামের Turns/pich বলতে বোঝানো হয় ড্রামের উপর থাকা হেলিক্যাল খাঁজের দূরত্ব বা কোণ, যা দিয়ে সুতা নির্দেশিত হয়ে ক্রস-ওয়াইন্ডিং (Cross winding) তৈরি করে।

1.3 ড্রামে অতিরিক্ত জাম লাগার কারন কি..  Drum এর অতিরিক্ত জাম অনেক কারণে লাগতে পারে নিম্নে কয়েকটি বর্ননা করা হলো :-

  1. ড্রামের ভাজে তুলা/লিন্ট জমে গেলে..

  • ড্রামের groove (ভাজ) ঠিকভাবে পরিষ্কার না করলে lint, fluff বা broken fiber জমে যায়।
  • ফলে সুতা স্বাভাবিকভাবে স্লাইড না হয়ে ভাজে আটকে jam হয়।
  1. 2. সুতা কোয়ালিটি সমস্যা থাকলে..
  • বেশি হেয়ারিনেস (Hairiness) যুক্ত সুতা।
  • Uneven বা মোটা-পাতলা সুতা।
  • স্পিনিং থেকে আসা neps, slubs বা contamination।
  1. 3. ড্রামের পিচ/ভাজের সাথে সুতা না মিললে..
  • মোটা সুতার জন্য ফাইন পিচ ব্যবহার করলে।
  • অথবা ফাইন সুতার জন্য বেশি পিচ ব্যবহার করলে।
  1. 4. সুতা tension সমস্যা থাকলে..
  • Constant tension না থাকলে (tensioner/compensator ত্রুটি)।
  • Tension অধিক কম / বেশি হলে সুতা drum এর ভাজে ঢুকে jam হয়।
  1. 5. ড্রামের ক্ষতি বা পরিধান (wear)
  • দীর্ঘদিন ব্যবহারের ফলে ড্রামের groove ঘষে মসৃণ হয়ে যায় বা কাটা পড়ে।
  • ফলে সুতা সঠিকভাবে cross winding না হয়ে আটকে যায়।
  • ড্রামে অন্য কোনো যন্ত্রাংশ বা ওয়ার, নটার জাতীয় কিছু দ্বারা আঁচড়,দাগ এজাতীয় কোনো প্রকার ক্ষতি সাধন হলে জাম লেগে থাকে।
  1. ৬. সুতা পরিষ্কারক (Yarn clearer) এর সঠিক কাজ না করলে..
  • Uster clearer যদি সঠিকভাবে কাজ না করে তবে thick, slub বা knot ড্রামে গিয়ে jam তৈরি করে।
  • Yarn Clearer Cutter সমস্যা যুক্ত  থাকলে ড্রামে জাম লাগার সম্ভাবনা থাকে।
  1. 7. Machine setting ত্রুটি থাকলে..
  • Drum pressure এর প্রেসার সঠিক না হলে।
  • Yarn guide alignment ঠিক না হলে।
  • Overfeed বা winding speed mismatch হলে।
  • Anti warp setting ঠিক না থাকলে বার বার ড্রাম লেগে থাকে

8.  সমাধান/প্রতিরোধ

✔ নিয়মিত ড্রাম পরিষ্কার করা (groove cleaner দিয়ে)।
✔ সুতা quality অনুযায়ী সঠিক পিচ/ড্রাম ব্যবহার।
✔ Yarn clearer, tensioner ও guide এর সঠিক সেটিং।
✔ Proper maintenance – worn out drum, guide, পরিবর্তন করা।
✔ খুব hairy yarn হলে waxing বা conditioning ব্যবহার।

✴️ Yarn tension filer বা Wrap filer কি? 

  • Yarn tension filer বা Wrap filer মূল কাজ হলো ড্র্রামে সূতার জ্যাম প্রতিরোধ কারী বা টার্ভেস সঠিকভাবে হচ্ছে কি-না সিগনাল প্রদান কারী।

 ☑️ Yarn tension filer বা Warp filer ব্যবহার করা হয় কেন??

  • Yarn tension filer বা Warp filer ব্যবহার করা হয় যাহাতে ড্রামে বড় আকারে জ্যাম লাগতে না পারে। 

✴️ Air Splicer কি? 

Splicer হচ্ছে High quality Jointer অথ্যাৎ যাহা বাতাসের মাধ্যমে সুতা জোড়া দেয় তাঁকে Splicer /joint air বলে।

☑️ Splicer কিভাবে সুতা জোড়া দেয় / কয়টি ধাপে সুতা জোড়া দেয়?

❇️ Introduction.

❇️ Clmping and cutting.

❇️ Ends preparation.

❇️ Ends Retraation.

❇️ Splicer blast.

❇️ Ends of cycles.

Mesdan splice joint mechanism কি?

মেসডান কোম্পানির স্প্লাইসার (যেমন Jointair সিরিজ) সুতা জোড়া দেওয়ার জন্য এয়ার প্রেসার ভিত্তিক নাটলেস জয়েনিং প্রযুক্তি ব্যবহার করে, অটোকোন উইন্ডারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।এটি সুতার দুটি প্রান্তকে ক্ল্যাম্প করে কেটে, প্রস্তুত করে এবং বাতাসের ফ্লোয় জুড়ে দেয়, যাতে গাঁট ছাড়াই শক্তিশালী জয়েন্ট তৈরি হয়। নিম্নে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করো হলো।

🔹 Introduction : স্প্লাইসারের প্রক্রিয়া শুরু হয় যখন সুতা ছিঁড়ে বা কেটে যায়; তখন মেশিন সুতার দুই প্রান্ত স্প্লাইসার ইউনিটে নিয়ে আসে। মেসডানের Jointair মডেলগুলো এই প্রক্রিয়াকে অটোমেটিক ভাবে নিয়ন্ত্রণ করে, যা স্পিনিং এবং উইন্ডিংয়ে ১০০% নাটলেস ইয়ার্ন নিশ্চিত করে।

🔹 Clamping and Cutting : প্রথমে সুতার দুটি প্রান্ত ক্ল্যাম্পার দিয়ে শক্ত করে ধরা হয় এবং কাটার দিয়ে সুনির্দিষ্ট জায়গায় কেটে ফেলা হয়। মেসডান স্প্লাইসারে এই স্টেপে।

🔹 T1 Preparation : (সময়: ৩ ইউনিট) নামে পরিচিত, যা Clean cut নিশ্চিত করে যাতে জয়েন্ট শক্তিশালী হয়।

🔹 Ends Preparation : কাটা প্রান্তগুলোকে ফাইবার খুলে (unraveling) প্রস্তুত করা হয়, যাতে ফাইবারগুলো জয়েনিংয়ের জন্য উপযুক্ত হয়। এটি মেসডানের প্রেসিশন টেকনোলজির কারণে সম্ভব, যা ১৯৮০-এর দশক থেকে বিকশিত এবং Savio-এর মতো মেশিনে ইন্টিগ্রেটেড।

🔹 Ends Retraction : প্রস্তুত প্রান্তগুলোকে সামান্য পিছনে টেনে (retraction) স্প্লাইসিং জোনের জন্য সাজানো হয়, যা L Retraction (সময়: ৯ ইউনিট) নামে বলা হয়। এই স্টেপটি মেসডানের Aquasplicer বা Hot Jointair মডেলে হাইগ্রোস্কোপিক ইয়ার্নের জন্য অতিরিক্ত ময়শ্চার কন্ট্রোল করে।

🔹 Splicer Blast : মূল স্প্লাইসিং স্টেপে হাই-প্রেসার এয়ার ব্লাস্ট (T2 Splicing blast, সময়: ৪ ইউনিট) দিয়ে ফাইবারগুলো একে অপরের সাথে মিশিয়ে জুড়ে দেওয়া হয়।মেসডানের পেটেন্টেড টেকনোলজি এখানে কী দিয়ে স্প্লাইস শক্তি নিশ্চিত করে, যা কনটিং থেকে ২০-৩০% বেশি মজবুত।

🔹 Ends of Cycle : সাইকেল শেষে জয়েন্টেড সুতা টেনশন চেক হয় এবং মেশিনে ফিড করা হয়; যদি ফেল হয় তাহলে রি-টাই পাইপ ব্যবহার হয়। মেসডান স্প্লাইসারের রিলায়াবিলিটি এবং মেইনটেন্যান্স (যেমন কাটার ক্লিন ৩ মাস অন্তর) এর ফলে এটি ওয়ার্ল্ডওয়াইড রেফারেন্স।

🟥 আপনার মতামত কি??

Engr Pollob Kumar Gosh

☑️ Maintenance…

❇️ Every 03 months after Cutter Clean

❇️ Every 06 months after Cam greasing

❇️ Every 01 Year after Over holing

☑️ Setting: 100% Cotton..

  • Chamber cover – C/E5
  • Mailing chamber – 92Z2
  • Preparator’s – Z22
  • Chamber – M+/H1
  • T1 Preparation – 3
  • L Retraction – 9
  • T2 Spling blast – 4

☑️ Splicer Joint কি কি কারণে খারাপ হতে পারে।

  1. হাওয়ার পেশার প্রয়োজন তুলোনায় কম বা বেশি থাকলে। ( ৫.৫ – ৬.৫ কেজি)
  2. Compressor লাইন দিয়ে অয়েল / পানি আসলে জয়েন্ট খারাপ হবে।
  3. Splice ১ সাইডের সিজার সুতা না কাটলে জয়েন্ট খারাপ হবে।
  4. Splice scissor সুতা দেরিতে কাটলে জয়েন্ট খারাপ হবে।
  5. প্রিপারেটরে ময়লা থাকলে বা সঠিক পজিশনে ফিটিং না হলে জয়েন্ট খারাপ হবে।
  6. H1/M+ Chamber অত্যাধিক ক্ষয় হয়ে গেলে জয়েন্ট খারাপ হবে।
  7. রিটার্ন পাইপের ক্যাপে ময়লা থাকলে বা রিটার্ন পাইপে সাকশন প্রেশার না থাকলে জয়েন্ট খারাপ হবে।
  8. Chamber কভার ভাঙা থাকলে বা গেজ ঠিক না থাকলে জয়েন্ট খারাপ হবে।
  9. Chamber সঠিক ভাবে চাপ প্রয়োগ না করলে জয়েন্ট খারাপ হবে।
  10. সাকশন মাউথ Lose/ লুস থাকলে জয়েন্ট খারাপ হবে।
  11. মিনিং চেম্বারে ময়লা থাকলে বা অধিক ক্ষয়প্রাপ্ত হলে জয়েন্ট খারাপ হবে।
  12. ইয়ার গান / ভাল্বে ময়লা থাকলে বা জাম থাকলে জয়েন্ট খারাপ হবে।
  13. ইয়ার গান / বাল্ব সঠিক ভাবে ফিটিং না হলে বা ওরিয়ন সমস্যা যুক্ত থাকলে জয়েন্ট খারাপ হবে।
  14. Splicer পেশার Operation সেটিং ঠিক না থাকলে জয়েন্ট খারাপ হবে।
  15. সুতায় প্রয়োজনীয় পরিমান আঁশ না থাকলে বা অধিক Short Fiber থাকলে জয়েন্ট খারাপ হবে।
  16. Splicer এর ৪ মিলিমিটার পাইপ ফাটা থাকলে বা অধিক লম্বা, পাইপ ফুলে ফেঁপে গেলে, লিকেজ থাকলে জয়েন্ট খারাপ হবে।
  17. ইলেক্ট্রো বাল্বের সমস্যা থাকলে জয়েন্ট খারাপ হবে।
  18. Piston seal সমস্যা যুক্ত থাকলে
  19. চেম্বার পিস্টনের Spring সমস্যা যুক্ত ভাঙা / অধিক হার্ড থাকলে জয়েন্ট খারাপ হবে।
  20. Connector pin ( Nippul) 4 MM এ সমস্যা তাহলে জয়েন্ট খারাপ হবে।
  21. Splicer ড্রাইভ বক্স এর সাথে সঠিক ভাবে সেটিং না হলে জয়েন্ট খারাপ হবে।
  22. টেনশন লিভারের গেজ ঠিক না থাকলে জয়েন্ট খারাপ হবে । 
  23. দীর্ঘদিন যাবৎ রক্ষানা-বেক্ষন সঠিক ভাবে না করলে। 
  24. সর্বশেষ Normal yarn CSP কম থাকলে জয়েন্ট খারাপ হবে।

☑️  Splicer Joint না হওয়ার কারন কি কি?  

  1. ড্রাইভ বক্স মটর জাম থাকলে জয়েন্ট হবে না।
  2. কমপ্রেশার না থাকলে জয়েন্ট হবে না।
  3. বেল্ট ছিঁড়া থাকলে জয়েন্ট হবে না।
  4. সেন্সর সঠিক ভাবে কাজ না করলে বা নষ্ট থাকলে জয়েন্ট হবে না।
  5. চেম্বার পিস্টন সমস্যা যুক্ত থাকলে বা হাউজ ভাঙা থাকলে জয়েন্ট হবে না।
  6. Spring ভাঙা থাকলে জয়েন্ট হবে না।
  7. Pneumatic pipe 4 MM পাইপ ফাটা থাকলে জয়েন্ট হবে না।
  8. ইর্য়ান গাইড / Preparator ভাঙ্গা থাকলে জয়েন্ট হবে না।
  9. Splice scissor এ সঠিক ভাবে সুতা না কাটলে জয়েন্ট হবে না।  
  10. রিটার্ন পাইপ জাম থাকলে জয়েন্ট হবে না।
  11. বুস্টার গেজ সমস্যা থাকলে জয়েন্ট হবে না।
  12. Boster lever অধিক চাপ প্রয়োগ করলে জয়েন্ট হবে না।
  13. সাকশন মাউথ লুস/Lose থাকলে জয়েন্ট হবে না।
  14. টেনশন লিভার সঠিক ভাবে কাজ না করলে। বা গেজ ঠিক না থাকলে জয়েন্ট খারাপ হবে না।
  15. ইয়ার গান / ভাল্বের ওরিং গেজকেট সমস্যা যুক্ত থাকলে। বা ময়লা থাকলে বা শ্যাফট ত্রুটি যুক্ত থাকলে জয়েন্ট হবে না।
  16. রিটার্ন পাইপের গেজ ঠিক না থাকলে জয়েন্ট হবে না।
  17. Cam জাম বা সমস্যা থাকলে জয়েন্ট হবে না।
  18. ইসপ্লাইজার  ক্যাম সেটিং ঠিক না থাকলে বা পিন সমস্যা থাকলে জয়েন্ট হবে না।
  19. Splicer Operation Setting ঠিক না থাকলে।
  20. Connector pin 4 mm সমস্যা থাকলে জয়েন্ট হবে না।

✅ সাকশন মাউথের কাজ কি?? 

  • সাকশন মাউথের কাজ হচ্ছে সাকশন প্রেশার সাহায্যে প্যাকেজ থেকে সুতার শেষ প্রান্ত খুঁজে ইসপ্লাইসারে পৌঁছে দেওয়া। এবং সুতার জয়েন্ট হতে সাহায্য করা।

⚫ সাকশন মাউথের স্লিভ,পুলি ক্ষয়প্রাপ্ত হলে রানিং অবস্থায় কি কি সমস্যা হয়ে থাকে?

  1. স্লিভ,পুলির ব্যালেন্স ঠিক থাকে নাহ, ফলে ঘূর্ণনের সময় অস্বাভাবিক শব্দ এবং কম্পনের সৃষ্টি হচ্ছে ।
  2. সাকশন মাউথের গেজ ঠিক নাহ ফলে প্যাকেজে আউট ইয়ার্ন আসে এবং প্যাকেজের গুনগত মান ক্ষুণ্ণ হচ্ছে ।
  3. সাকশন মাউথের বেল্ট টেনশন ঠিক থাকে নাহ ফলে স্টেপ মোটর অধিক হারে গরম হয়। এবং বেল্ট ছিঁড়ে যাচ্ছে ।
  4. সাকশন মাউথের কভার এবং সাকশন নজেল ফিটিংসে স্ব-জোরে আঘাত লাগে এবং ক্ষয়প্রাপ্ত হচ্ছে ।
  5. সাকশন মাউথ প্যাকেজ থেকে সুতার শেষ প্রান্ত নিয়ে আসতে ব্যার্থ হচ্ছে যার ফলে মেশিনে অধিক হারে বাতি জ্বালচ্ছে। এবং মেশিনের Cycle %, Extra cycle %, Red light % বৃদ্ধি পাচ্ছে এবং Spindle Efficiency % & Production হ্রাস পাচ্ছে। 
  6. সাকশন মাউথ হোম পজিশন ঠিক থাকে না যার ফলে সুতার জয়েন্ট খারাপ হয়। ও উৎপাদিত প্যাকেজ CSP কমে যায় এবং সুতার গুনগত মান ক্ষুণ্ণ হচ্ছে। 
  7. অধিক রক্ষনা-বেক্ষনের প্রয়োজন হচ্ছে যার ফলে জনবল সংকট সৃষ্টি হচ্ছে । 
  8. সাকশন মাউথের আপ-ডাউনের গতি ঠিক না থাকার কারণে, সাকশন প্রেশার এবং কমপ্রেশার অধিক পরিমাণে খরচ হচ্ছে। 
  9. অধিক সময় নিয়ে সাইকেল হওয়ার কারণে সাকশন প্রেশার অধিক খরচ হচ্ছে।
  10. অধিক সাইকেল হওয়ার কারণে মেশিনের অন্যান্য যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হচ্ছে।

✴️ Re-tie pipe এর কাজ কি? 

❇️ Ring Cops এর সুতার প্রান্ত Splicer এ পৌঁছে দেওয়া এবং জয়েন্ট সম্পন্ন করা। 

✴️ Waxing unite কি?

❇️ Autocone savio machine এ টেনশন ইউনিটের সাথে যুক্ত যে স্থানে মোম ব্যবহার করা হয়,তাকে Waxing unit বলে।

☑️ Wax ব্যবহারের সুবিধা?? 

❇️ সূতার Hair ness দূর করে.

❇️ Fly filbers,mrico dust দূর করে.

❇️ সূতাকে মসূন ও সমান করে.

☑️ Wax size?? 

❇️ Lanths=38m.m

❇️ Out Round=42m.m

❇️ In round =14m.m

❇️ Weght=36.5-39.5 gm

✴️ Tention কি?

❇️ Tension কথার মানে হচ্ছে চাপ।

অথ্যাৎ Package বা Winding তৈরী করতে যে,চাপ প্রয়োগ করা হয়,তাকে Tension বলে। 

❇️ Tension বেশি হলে Package very hard হবে। 

❇️ Tension কম হলে Package very soft হবে।

✴️ বুস্টার কি?? 

❇️ বুস্টার হচ্ছে অটোকোন মেশিনের (BC) অথ্যাৎ বেলুন কন্টোলার। 

✴️ বুস্টার কেন ব্যবহার করা হয়?

❇️ যাহাতে Ring cops এর বেলুন বড় আকার ধারন করতে না পারে তার জন্য বুস্টার ব্যবহার করা হয়। বুস্টার ব্যবহারের ফলে Ring cops এর সাথে Shorts filbers,fly neps,micorodus দূর করা হয়।  

 ☑️ Maintenance?

❇️ Check 03 mounths 

❇️ Maintenance= 01year. 

☑️ Lubricant?

❇️ Kluber polylub GA 352 P

❇️ Silicon oil vg 1000p

 ✴️ Magazine drive box 4 cam 

☑️ 16016.0355 

☑️ 16016.0356

☑️ 16016.0357

☑️ 16016.0358

☑️ Details…

❇️ 55 Bobbin outer

❇️ 56 Bobbin door

❇️ 57 Yarn guide lever 

❇️ 58 Magazine moving

✴️ সলিনয়েড ভাল্বের কাজ কি?.

❇️ সলিনয়েড ভাল্বের মূল কাজ হচ্ছে ম্যাগনেটের সাহায্যে কোন গেট খুলে দেওয়া। এটার দুটি অংশ আছে যথা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল।

ইলেকট্রিক্যাল অংশে পরিবাহীর প্যাঁচানো একটি কয়েল থাকে যাকে বলা হয় (সলিনয়েড কয়েল)যার কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করা।মেকানিক্যাল অংশটা একটি গেট ভাল্বের ন্যায় পাইপের সাথে ফিটিং করা থাকে গেট ভাল্বে যেমন একটি হ্যান্ডেল থাকে এখানে হ্যান্ডেলের কাজটি একটি স্প্রিং এবং অরিন গ্যাসকেট ও লোহার দন্ড দ্বারা করা হয়।

এমন ভাবে স্প্রিংটি ফিটিং করা থাকে যখন কয়েলে পাওয়ার দেওয়া হয় তখন ম্যাগনেটের সাহায্যে স্প্রিং টান দেয় সাথে সাথে গেট-ভাল্বটি খুলে যায়। তখন বাতাস,গ্যাস,পানি,ফুয়েল,ইস্টিম, এগুলি প্রবাহ করা শুরু করে দেয় আবার পাওয়ার অফ করার সাথে সাথে ভাল্বটি বন্ধ হয়ে যায়।এভাবেই সলিনয়েড ভাল্ব কাজ করে।

নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম এক্টিভ রাখার জন্য সলিনয়েড ভাল্ব এর গুরুত্ব অপরিসীম। 

এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজে সলিনয়েড ভালভ এর ব্যবহারে অপরিহার্য হয়ে উঠেছে দিন দিন। 

 যেমন বয়লার ,এয়ার কম্প্রেসার ,ওয়াটার লাইন ,গ্যাস লাইন ইত্যাদি প্রবাহ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মোটকথা লিকুইড জাতীয় পদার্থ অটোমেশন করতে চাইলে সলিনয়েড ভাল্ব ব্যবহার একান্ত আবশ্যক।

✴️ Electrio vulb pipe Point details.

☑️ ভাল্বের মোট পয়েন্ট ১৬ টি, ব্যবহারিত হয় ৯ টি. 

  1. লুফি – ০১
  2. ওয়াশিং ইউনিট/টেনশন ডিস্ক – ০২
  3. টপ সিজার – ০৯
  4. প্রিক্লিনার – ০৮
  5. বুস্টার – (০৫,০৭)
  6. এয়ার ডামপার – ১১
  7. মোমশেপ – ০৭
  8. ইকোনোমাইজার – ১২
  9. ইসপ্লাজার – ১৩

✴️ Efficiency কি? 

☑️ Efficiency কথার মানে হল কার্যকারী ক্ষমতা। 

✴️ কি কি কারনে Efficiency Down হয় ?

অথবা কি কি কারনে ঊৎপাদন কম হয় ? 

☑️ Cycles বেশী হলে.

☑️ Red light বেশী হলে.

☑️ System alarms বেশী হলে.

✴️ Cycles কেন বেশী হয়?

❇️ Yarn clearer cuts বেশী হলে.

❇️ Machine high speed চালানো হলে.

❇️ Ring cops c.s.p কম থাকলে.

❇️ Bobbin Peg গেজ ঠিক না থাকলে.

❇️ Suction mouth  গেজ ঠিক না থাকলে. 

❇️ Boster গেজ ঠিক না থাকলে.

❇️ Tension unit সমস্যা যুক্ত থাকলে. 

❇️ Re-tie pipe lower yarn miss করলে.

❇️ Splicer yarn  joint ত্রুটি যুক্ত হলে . 

✴️ Red lights কেন বাড়ে ?

❇️ Magazine move না করলে.

❇️ Re-tie pipe lower yarn miss করলে.

❇️ Suction mouths uper yarn miss করলে.

❇️ splicer yarn ends not jointed হলে.

❇️ Clearer cuts alarm আসলে.

❇️ Doffing হলে.

✴️ System alarms কেন বাড়ে?

❇️ Package nozzel step motor poblem হলে.

❇️ Bobbin nozzel step motor poblem হলে.

❇️ Splicer step motor poblem হলে.

❇️ Magazine step motor poblem হলে.

❇️ Drum revarsing motor poblem হলে.

❇️ Inviter,power peg,mother boad,yarn clearer,adoptor sensor,only for eletice parts.

✴️ Extra cycles কি? 

☑️  Autocone machine Uncomplite cycles বা অসমাপ্ত Cycles কে Extra cycles বলে. 

✴️ Extara cycles কেন বাড়ে?

☑️ Uper yarn miss. 

☑️ Lower yarn miss. 

☑️ Splicer joint miss. 

☑️ Yarn clearer cuts. 

☑️ Uper yarn miss 

❇️ Suction mouth jam বা প্রয়োজন মত সাকশন পেশার না পেলে. 

❇️ Suction mouth গেজ ঠিক না থাকলে. 

❇️ Adopter jam থাকলে. 

❇️ Eco-no myzer jam বা সাকশন পেশার সঠিক ভাবে সাপ্লাই না করলে. 

❇️ Air damper Lift গেজ ঠিক না থাকলে. 

❇️ Suction mouth sensor poblem থাকলে. ❇️ Cradle Paral গেজ suction mouth এর সাথে Adjustmant ঠিক না থাকলে.

☑️ Lower yarn miss. 

❇️ Retie pipe jam বা প্রয়োজন মত সাকশন পেশার না পেলে. 

❇️ Retie pipe opining বা spring ভাঙ্গা থাকলে ❇️ Rings cops c.s.p কম থাকলে 

❇️ Bosster গেজ ঠিক না থাকলে.

❇️ Lower sensor poblem থাকলে.

❇️ Magazine & Bobbin chute ঠিক মত Move না করলে. 

❇️ Yarn guide lever গেজ ঠিক না থাকলে. 

✴️ Splicer miss.

✳️ উপরে বিস্তারিত উল্লেখ করা আছে 

✴️ Spindle all belt size –  

☑️ Savio polar . Orion. Evolution    

01.Suction mouth belt…

Length 420 

Dia 15 m.m

Thickness 3 m.m

02.Re-tie pipe belt…

Length 420 m.m

Dia 15 m.m

Thickness  3 m.m

03.Splicer  drive box belt…

Length 300 m.m

Dia 15 m.m

Thickness 3 m.m

☑️ Savio eco pulsar M 

01.Suction mouth belt…

Length 390 m.m

Dia 15 m.m

Thickness 3 m.m

02.Re-tie pipe belt…

Length 405 m.m

Dia 09 m.m

Thickness  3 m.m

03.Splicer drive box belt…

Length 300 m.m

Dia 15 m.m

Thickness 3 m.m

☑️  All bearing model… 

  1. Drum motor – Ball bearing 6003 ZZ/C3
  2. Suction mouth – Ball bearing 6003 ZZ/C3
  3. Re-tie pipe – Ball bearing 6003 ZZ/C3
  4. Right side bearing center – Ball bearing 629 2Rs/C3
  5. Left side bearing center – Ball bearing 629 2Rs/C3

 ( Orion – Ball bearing 627 2Rs/C3)

  1. Trolley – 6003 & 608
  2. Over head Puly – 6205
  3. Over head Wheel – 6003
  4. Over head wheel – 608
  5. Over head Trivialer – 626
  6. Over head Shifter – 62200
  7. Bobbin Conveyor puly – 6305
  8. Package Conveyor puly –

🥀 মিথ্যুকের যুক্তি সুন্দর হয় 🥀

Type by : Pollob Kumar Gosh 

Sub Assistant engineer ( Techanical ) 

Eco butteries limited 

Contact/WhatsApp  : +8801774-002441

Gmail : Pollobkumer143@gmail.com

Address : Bhaluka 2240 , Mymensingh 


Posted

in

by

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started