
🌿 পরিবেশবান্ধব ও টেকসই টেক্সটাইল প্রক্রিয়ায় ব্যবহৃত আন্তর্জাতিক সার্টিফিকেশন ও প্রসেস গুলো
✅ 1. OCS (Organic Content Standard):
জৈব (Organic) উপকরণের উপস্থিতি যাচাই করে এবং এর সঠিক “Chain of Custody” নিশ্চিত করে। অর্থাৎ, ফার্ম থেকে ফাইনাল পণ্য পর্যন্ত প্রত্যেক ধাপে অর্গানিক উপাদান কিভাবে বহন হয়েছে, সেটির নির্ভরযোগ্য ট্র্যাক রাখে।
✅ 2. GOTS (Global Organic Textile Standard):
বিশ্বব্যাপী স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড, যা অর্গানিক ফাইবার দিয়ে তৈরি পণ্যসমূহে কেমিক্যাল, ডাই, ওয়াশিং এজেন্ট ইত্যাদি পরিবেশবান্ধব কিনা তা যাচাই করে।
এছাড়া শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা, ও সামাজিক দায়বদ্ধতার দিকগুলোও অন্তর্ভুক্ত থাকে।
✅ 3. GRS (Global Recycled Standard):
এই সার্টিফিকেশন নিশ্চিত করে যে পুনর্ব্যবহৃত (Recycled) কাঁচামাল ব্যবহার করা হচ্ছে, এবং প্রক্রিয়াজাতকরণে পরিবেশ এবং সমাজের ওপর এর প্রভাব সহনীয় সীমার মধ্যে রয়েছে।
এছাড়াও এটি সোর্সিং থেকে ফাইনাল প্যাকেজ পর্যন্ত সম্পূর্ণ ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করে।
✅ 4. RCS (Recycled Claim Standard):
RCS মূলত ট্র্যাকিং এবং যাচাইকরণের একটি সার্টিফিকেশন। এটি প্রমাণ করে যে পণ্যে ব্যবহৃত নির্দিষ্ট উপাদানগুলো পুনর্ব্যবহৃত এবং নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে।
✅ 5. OEKO-TEX® Standard 100:
এই স্ট্যান্ডার্ড মূলত নিশ্চিত করে যে, কোনো টেক্সটাইল পণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই।
সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত কনজিউমার নিরাপত্তা বিষয়ক টেক্সটাইল সার্টিফিকেশন।
✅ 6. Fair Trade Textile Standard:
এটি শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ কাজের পরিবেশ এবং শ্রম অধিকার সুরক্ষা নিশ্চিত করে।
বিশেষ করে গ্লোবাল ব্র্যান্ডের কাছে এই স্ট্যান্ডার্ড অনেক গুরুত্বপূর্ণ।
✅ 7. SA8000 (Social Accountability):
এই সার্টিফিকেশন সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করে। যেমন: চাইল্ড লেবার নেই, শ্রমিকদের কাজের নির্দিষ্ট সময়, সেফটি গিয়ার, ও কর্মস্থলের স্বাস্থ্যকর পরিবেশ।
✅ 8. ISO 14001 (Environmental Management System):
এই স্ট্যান্ডার্ড মূলত পরিবেশের ওপর কোম্পানির কার্যক্রমের প্রভাব নিয়ন্ত্রণ এবং কমিয়ে আনার জন্য একটি পরিচালন ব্যবস্থা নির্ধারণ করে।
✅ 9. ZDHC (Zero Discharge of Hazardous Chemicals):
বিশেষত ওয়েট প্রসেস (ডাইং, প্রিন্টিং, ফিনিশিং) সেক্টরের জন্য। এর উদ্দেশ্য হলো ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা এবং “টক্সিন-মুক্ত” উৎপাদন নিশ্চিত করা।
অটোকোন মেশিনে পরিবেশবান্ধব ও টেকসই প্রসেসের জন্য অনুসরণযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
✅ 1. মেশিন আলাদা ও নির্ধারিত করা
যেমন: মেশিন শুধুমাত্র GOTS, OCS, GRS বা RCS অর্ডারের জন্য নির্ধারিত থাকবে।
এই মেশিনে Non-Certified (regular) অর্ডার চালানো কঠোরভাবে নিষিদ্ধ।
✅ 2. মেশিন ক্লিনিং ও হাইজিন স্ট্যান্ডার্ড
প্রতিদিন শিফটের শুরুতে ও শেষে পরিষ্কার করতে হবে।
ফাইবার, ধুলাবালি, তেল বা গ্রিজের দাগ থাকলে সার্টিফিকেশন নষ্ট হতে পারে।
ব্লোয়ার, ব্রাশ এবং ভ্যাকুয়াম দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে।
✅ 3. কাঁচামালের সঠিক ট্র্যাকিং
যে কন/সুতা GOTS বা OCS সার্টিফায়েড, তা স্পষ্টভাবে লেবেলিং করতে হবে।
কোন কোন স্পিন্ডলে কোন কন চলছে তার ডকুমেন্টেশন রাখা প্রয়োজন।
✅ 4. Thermo-Splicer বা Mechanical Splicer ব্যবহার নিয়ম
GOTS/OCS-এর ক্ষেত্রে কেমিক্যাল স্প্লাইসার (যদি থাকে) ব্যবহার নিষিদ্ধ।
Thermo-Splicer-এর তাপমাত্রা, টাইম ও প্রেসার সেটিং নির্ভুল হতে হবে।
স্প্লাইসের স্থায়িত্ব ও দৃশ্যমানতা নিয়মিত যাচাই করতে হবে।
✅ 5. প্যাকেজিং স্ট্যান্ডার্ড ও পরিচ্ছন্নতা
Winded Package যেন গুঁড়ো সুতা, কালচে দাগ বা তেলের ছাপ মুক্ত হয়।
Cone বা Tube-ও সার্টিফায়েড কিনা তা নিশ্চিত করা প্রয়োজন (বিশেষ করে GOTS-এর ক্ষেত্রে)।
✅ 6. মেশিন ক্যালিব্রেশন ও রেকর্ড
Yarn Tension Sensor, Traverse Motion, Cutter Timing ইত্যাদি যথাসময়ে ক্যালিব্রেট করা আবশ্যক।
ক্যালিব্রেশন রেকর্ড সংরক্ষণ জরুরি, কারণ অডিট বা ইনস্পেকশনে তা যাচাই করা হয়।
✅ 7. অপারেটর ট্রেনিং ও অ্যাওয়ারনেস
অপারেটরকে বোঝাতে হবে এই মেশিনে কোনো “মিক্সিং”, “চেঞ্জ অব অর্ডার”, বা “মেশিন হপিং” করা যাবে না।
প্রতিটি ইনপুট, আউটপুট ও সমস্যা লগ লিখে রাখতে হবে।
✅ 8. ডকুমেন্টেশন ও ট্রেসাবিলিটি
“Machine Log Book”, “Cleaning Log”, “Splicer Setting Sheet” ও “Material Flow Chart” রাখতে হবে।
ইনস্পেকশন বা সার্টিফায়ার কোম্পানির অডিটে এই তথ্য খুব গুরুত্বপূর্ণ।
✅ 9. Maintenance ও Spare Parts ব্যবস্থাপনা
সার্টিফায়েড মেশিনে ব্যবহৃত লুব্রিকেন্ট বা স্পেয়ার পার্টস যেন ধুলাবালি ও কেমিক্যাল মুক্ত পরিবেশে রাখা হয়।
ব্যবহৃত গ্রিজ, তেল যেন OEKO-TEX বা GOTS-স্বীকৃত হয় (যদি প্রযোজ্য হয়)।
উপসংহার:
OCS, GOTS, GRS, RCS ইত্যাদি সার্টিফিকেশনের পণ্য তৈরি করতে হলে শুধুমাত্র কাঁচামাল নয় — ব্যবহৃত মেশিন, অপারেটর, স্প্লাইসিং, প্যাকেজিং ও রেকর্ডকিপিং পর্যন্ত প্রতিটি ধাপ নির্ধারিত নিয়মে পরিচালিত হওয়া আবশ্যক।

Type by : Pollob Kumar Gosh
Sub assistant engineer ( Mechanical)
01774-002441 WhatsApp
Leave a comment