Autocone মেশিনের হাওয়ার লাইনে পানি আসলে মেশিনে কি কি সমস্যা হয়ে থাকে বা পরবর্তীতে হতে পারে ।

সমস্যা গুলো সেভিও মেশিনের উপর লেখা।

অটোকোন একটি ইলেকট্রিক এবং সুক্ষ্ম যন্ত্রাংশ  বহুল মেশিন এই মেশিনে যদি কম্প্রেসার লাইন দিয়ে পানি আসে। তাহলে মেশিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যাহা পরবর্তী তে মারাত্মক আকার ধারণ করে। যে ক্ষতি কখনো পোষানো যায় না।


১.কমপ্রেশার লাইন দিয়ে পানি আসার কারণে স্পাইস এর নজেল ব্লক হয়ে যায়এবং ভাল্বের সিল শক্ত হয়ে যায় পিস্টন এর গেসকেট এর গ্রীজ নষ্ট হয়ে যায় ফলে চেম্বার সঠিকভাবে চাপ দেয় না । Maining চেম্বারের ছিদ্র বন্ধ হয়ে যায় জয়েন্ট ভাল হয় না।
২. ইলেকট্রো ভাল্বের কয়েল পিস্টন জাম হয়ে যায় সঠিক ভাবে কাজ করে না। 

৩. নিউমেটিক পাইপ ফেটে যায় এবং পাইবের টেম্পার চলে যায়।

৪. Loepfe /Uster এর ভিতরে যে হাওয়ার ক্লিনিং পাইপ থাকে সেটা দিয়ে ভিতরে পানি চলে যায়। এবং কিছু দিন পর এইগুলোই ব্যাপক সমস্যা হওয়া শুরু করে।

৫. ইলেকট্রোভাল্বের Piston জ্যাম হয়ে যাওয়া সঠিক ভাবে কাজ  না করা।

৬. কমপ্রেশার লাইন দিয়ে পানি আসার কারণে। Machine এর Unit Cycle সঠিকভাবে সম্পন্ন হতে পারে না।

কমপ্রেশার লাইন দিয়ে পানি আসলে মেশিনের প্রত্যক্ষ এবং পরোক্ষ যে ক্ষতি হবে সেগুলো উল্লেখ করা হলো

  • মেশিনের ইসপ্লাইজ জয়েন্ট ঠিক থাকবে না। যার কারণে মার্কেট কমপ্লেন আসতে পারে।
  • মেশিনের গেসকেট/সিল জাতীয় মালমাল অধিক হারে নষ্ট হবে।
  • বিভিন্ন গ্রীজ ও অয়েলিং পয়েন্টে বারবার রি-লুব্রিকেশন করলেও তেমন কোনো লাভ হবে না।
  • পি-নিউমেটিক জাতীয় যত পাইপ আছে। অধিকাংশ পুরাতন পাইপ ফাঁটা শুরু করবে। এবং টেম্পার চলে যাবে।
  • মেশিনের দক্ষতা এবং উৎপাদনের ও গুনগত মানের উপর ব্যাপক প্রভাব পড়ে।
  • সর্বোপরি মেশিনের যে ক্ষতি হয়ে থাক যাহা কখনোই পোষানো সম্ভব না।

Type by : Engr Pollob Kumar gosh


Posted

in

by

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started