বেল্ট কি বা কাকে বলে এবং কত প্রকার বিস্তারিত আলোচনা।

✳️বেল্ট কাকে বলে?? 

উত্তর : অধিক দূরত্বে ঘূর্ণন শক্তি বা গতি স্থানান্তরের জন্য উচ্চ ঘর্ষণ সহগ সম্পন্ন ও প্রান্ত বিহীন অধাতব বিভিন্ন প্রস্থচ্ছেদ যে সকল মজবুত ও নমনীয় যান্ত্রিক অংশ বা হাতিয়ার ব্যবহার করা হয় তাকে বেল্ট বলে। 

✳️ বেল্ট ড্রাইভ কাকে বলে??  

উত্তর : বেল্ট কে স্থানান্তর জন্য যে পদ্ধতি তে পুলির গায়ে জড়িয়ে দেয়া হয় তাকে বেল্ট ড্রাইভ বলে। 

✳️ বেল্ট দ্বারা চালক ও চালিত শ্যাফটের মধ্যে কেন্দ্রীয় দূরত্ব কত?? 

উত্তর : ৮ মিলিমিটার থেকে ২৬ ফুট পর্যন্ত হতে পারে ( কনভেয়র বেল্টের ক্ষেত্রে দূরত্ব আরও বেশি হতে পারে) । 

✳️ প্রধানত বেল্ট কত প্রকার এবং কি কি?? 

উত্তর : বেল্টকে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়। 

১.ফ্লাট বেল্ট ( Flat belt) 

২. ভী বেল্ট ( Vee belt)

৩.রিবড বেল্ট ( Ribbed belt) 

৪.দাঁত যুক্ত বা টাইমিং বেল্ট ( Toothed or Timing belt) 

৫. গোলাকার বেল্ট বা রোপ ( Round belt or  Rope)

✳️ ফ্লাট বেল্ট ( Flat belt) :

এ প্রকারের বেল্ট মাঝারি ধরনের শক্তি সঞ্চালনের জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা ওয়ার্কশপে ব্যবহার করা হয়। এর প্রস্থচ্ছেদ আয়তাকার এবং যেখানে এক পুলির দূরত্ব ১০ মিটারের বেশি নয় সে সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। 

✳️” ভী” বেল্ট ( Vee belt) :

ফ্যাক্টরি বা ওয়ার্কশপে অধিক শক্তি স্বল্প দূরত্বে অবস্থিত এক পুলি থেকে অন্য পুলিতে  সঞ্চালনের জন্য এ ধরনের বেল্ট ব্যবহৃত হয়। বেল্টের আকৃতি অনেকটা ইংরেজি “V” অক্ষরের মত। এক্ষেত্রে পুলি সমূহ খুব কাছাকাছি থাকে। 

✳️ রিবড বেল্ট ( Ribbed belt) :

স্বল্প দূরত্বে অধিক শক্তি স্থানান্তরের জন্য ফ্যাক্টরি বা ওয়ার্কশপের বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনায় এ ধরনের বেল্ট ব্যাবহৃত হয়।

✳️ দাঁতযুক্ত বা টাইমিং বেল্ট (Toothed or Timing belt) :

শক্তি অপচয় না করে +ve শক্তি সঞ্চালনের ক্ষেত্রে এ ধরনের বেল্ট নিশ্চয়তার সাথে ব্যবহার করা হয়। এত পুলি সমূহের দূরত্ব কম এবং বিশেষ ধরনের দাঁত বিশিষ্ট পুলি প্রয়োজন হয়। 

✳️ রাউন্ড বেল্ট বা রোপ ( Round belt or Rope)

পুলি সমূহ ৫ মিটারের বেশি দূরত্বে অবস্থান করলে এবং অনেক বেশি পরিমান শক্তি সঞ্চালনের ক্ষেত্রে রাউন্ড বেল্ট বা রোপ ব্যবহার করা হয়। স্বল্প দূরত্বে একটি বা কমসংখ্যক রোপ এর সাহায্যে এবং অধিক দূরত্বে বেশিসংখ্যক রোপ ব্যবহারের প্রয়োজন হয়। 

©️ D,M,E©️

Type by : Pollob Kumar Gosh AA Knitspin Limited


Posted

in

by

Tags:

Comments

One response to “বেল্ট কি বা কাকে বলে এবং কত প্রকার বিস্তারিত আলোচনা।”

Leave a reply to Maintenance all belt systam – Maintenance All Department Cancel reply

Design a site like this with WordPress.com
Get started