বিয়ারিং কি বা কাকে বলে? বিয়ারিং কত প্রকার কি কি? এই নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর /What is a bearing? What are the types of bearings? Some questions and answers about this.

১. বিয়ারিং কি বা কাকে বলে? 

উত্তর: বিয়ারিং হলো একটি মেশিন এলিমেন্ট যা কোনো ঘুর্নায়মান অংশের গতি নিয়ন্ত্রণ করে এবং ফ্রিকশন দুর করে। 

অথবা— আমরা আরাক ভাবেও বলতে পারি যে বিয়ারিং এমন একটা ডিভাইস যা মেশিনের লোডকে বিয়ার করে।  এবং মুভিং যন্ত্রাংশ এর ফ্রিকশন রিমুভ করে।       

২. বিয়ারিং কত প্রকার?  

উত্তর : বিয়ারিং ৬ প্রকার। 

  1. Plain bearing 
  2. Roller element  bearing
  3. Jewel bearing
  4. Flexure bearing 
  5. Fluid bearing 
  6. Magnetic bearing
  1. Plain bearing এ ধরনের বিয়ারিং এ কোনো প্রকার রোলিং এলিমেন্ট থাকে না। শুধুমাত্র বিয়ারিং সারফেস থাকে। হাই টেম্পারেচার সহন ক্ষমতা সম্পন্ন মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে। 

💠 Plain bearing আবার ৩ প্রকার।   

  1. Bushing bearing 
  2. Integral bearing
  3. Two piece bearing 

 B. Roller element bearing এ ধরনের বিয়ারিং এ রিং এর মাঝে রোলিং এলিমেন্ট থাকে। সিলিন্ডিক্যাল রোলার, মিডল রোলার, স্পারিক্যাল রোলা, টেপার রোলার এবং বলস এই ৫ ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়।  লোড কে বিয়ার করার জন্য। 

💠 Roller element bearing ২ প্রকার। 

  1. Ball bearing 
  2. Roller bearing

1.Ball bearing আবার ৫ প্রকার। 

  1. Single row ball bearing 
  2. Double row ball bearing 
  3. Angular contact bearing 
  4. Thrust ball bearing 
  5. Self-aligning ball bearing

2.Roller bearing আবার ৫ প্রকার। 

  1. Cylindycal roller bearing
  2. Gear bearing
  3. Sphering roller bearing
  4. Needle roller bearing
  5. Carb troidal roller bearing 

C. Jewel bearing এ ধরনের বিয়ারিং আকার খুবই ছোট হয়। কোনো ধরনের লুব্রিক্যান্ট ছাড়া এ বিয়ারিং এই বিয়ারিং চলতে পারে। এই বিয়ারিং সাধারণত গ্যালভানোমিটা, টারবাইন ফ্লো মিটার, ড্রাই ইন্ডিকেটর মিটারে ব্যবহার করা হয়।

D. Fluid bearing এ এমন এক ধরনের স্পেশাল টাইপ অফ বিয়ারিং যাতে কোনো স্লাইভিং ফ্রিকশন হয় না।  কোনো প্রকার রোলিং এলিমেন্ট থাকে না। ফ্রইড এর সাহায্যে এ বিয়ারিং লোড বিয়ার করে থাকে। 

E.  Magnetic bearing

F.  Flexure bearing 

  

তৃতীয় ও চতুর্থ সংখ্যা দ্বারা বিয়ারিং এর বোর সাইজ বুঝায়। যেমন উপরে উল্লেখিত (06) দ্বারা বুঝায় বিয়ারিংটির বোর সাইজ 30mm । (00), (01), (02), (03) ব্যাতীত যে সংখ্যা থাকবে তাকে 5 দ্বারা গুণ করে যে মান পাওয়া যাবে তাই বিয়ারিং এর বোর সাইজ ।

এখানে রোর সাইজ বলতে বিয়ারিং এর In dia বোযানো হয়েছে। এছাড়া বিয়ারিং নাম্বার এর তৃতীয় ও চতুর্থ সংখ্যা 00, 01, 02, 03 থাকলে।

00 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 10mm বুঝায়
01 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 12mm বুঝায়
02 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 15mm বুঝায়
03 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 17mm বুঝায়

উপরে উল্লেখিত বিয়ারিং নাম্বার এ (2Z) দ্বারা বুঝায় বিয়ারিং এর উভয় পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে।

2RS দ্বারা বুঝায বিয়ারিং এর উভয় পাশে রাবার সিল (Rubber Seal) দেওয়া।

RS দ্বারা বুঝায বিয়ারিং এর এক পাশে রাবার (Rubber Seal) সিল দেওয়া।

2Z/ZZ দ্বারা বুঝায বিয়ারিং এর উভয় পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে।

Z দ্বারা বুঝায বিয়ারিং এর এক পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে।

E দ্বারা বুঝায বিয়ারিটি রিইনফোর্সড।

K দ্বারা বুঝায বিয়ারিং এর বোর ট্যাপার (Tapper)।

উপরে উল্লেখিত বিয়ারিং নাম্বার এ C3 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স বুঝায়।

CN দ্বারা বিয়ারিং এর নরমাল ক্লিয়ারেন্স বুঝায়।

C1 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স এর নরমাল ক্লিয়ারেন্স থেকে কম বুঝায়।

C2 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স C1 এর থেকে কম বুঝায়।

C3 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স এর নরমাল ক্লিয়ারেন্স থেকে বেশী বুঝায়।

কিছুটা সংগৃহীত আর আমার ক্ষুদ্র ধারণা থেকে লেখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সঠিকটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো। 

🙏🙏🙏

Pollob Kumer Gosh

Sheema spinning mills private limited


Posted

in

by

Tags:

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started