রিং ফ্রেমে সুতা ছেঁড়ার কারণ নিয়ে ইন্টারভিউয় এর কিছু প্রশ্ন / Some questions from the interview about the reason for leaving the yarn in the ring frame

 স্পিনিং ফ্রেমে  এ সুতা ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করা হলো / Causes of ends down in spinning frame।  

💠 ডেলিভারি হয়ে যাওয়া প্রায় সমান্তরাল আঁশ সমূহ বা সুতা বাটন পর্যন্ত পৌছাতে না পারলে অর্থাৎ ববিনে সুতা জড়াতে না পারাই সুতা ছিড়ে যাওয়া বা এন্ডস ডাউন ( Ends down)।  রিং ফ্রেমে এ ধরনের ঘটনা ঘটতেই পারই বরং সুতা না ছেঁড়াই একটি অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা। 

💠 রিং ফ্রেমে সুতা ছেড়ার কারণ কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় :-

১. টেকনোলজিক্যাল ত্রুটি

২. মেকানিক্যাল ত্রুটি  

🔰 টেকনোলজিক্যাল ত্রুটি গুলো উল্লেখ করা হলো :  

  • টুইস্ট সঠিক না হলে –  সুতার টুইস্ট প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়। 
  • স্প্যান্ডেল এর গতি অতিরিক্ত হলে  – সুতার মানের চেয়ে স্প্যান্ডেল এর গতি অতিরিক্ত বাড়ানো হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়।
  • সুতার টেনশন হবে অতিরিক্ত হলে – বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে সুতার টেনশন বৃদ্ধি পাওয়ার কারণে সুতার সেলাই হার বৃদ্ধি পায়।
  •  রোলার স্কেটিং সঠিক না হলে – কাছাকাছি অথবা বেশি চওড়া সেটিং এর কারনে সুতা ছেড়ার হার বৃদ্ধি পায়। 
  •  ব্রেক  ড্রাফট সঠিক না হলে –  কম অথবা বেশি ব্রেক ড্রাফট  প্রদানের কারণে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
  •  খালি ববিনের ব্যাস সঠিক না হলে –   প্রয়োজনের তুলনায় খালি ববিনের ব্যাস বৃদ্ধি পেলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।
  •   রোভিং কোথাও মোটা কোথাও চিকন  – রোভিং এ ত্রুটি থাকলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে। 
  • আপেক্ষিক আর্দ্রতা কমবেশি হলে – হিউমিডিফিকেশন ব্যবস্থা সঠিক না  হলে সুতা ছেড়ার হার বৃদ্ধি পাবে।       

🔰 মেকানিক্যাল ত্রুটি গুলো উল্লেখ করা  হলো :-

  • রিং ত্রুটি যুক্ত হলে 
  •  রোলার কাভারিং ত্রুটিযুক্ত হলে
  •  ল্যাপেট ও রিং – এর সেটিং সঠিক না হলে 
  • স্পিন্ডেলের ড্রাইভের জন্য টেপ স্লিপ করলে 
  • পুরাতন অথবা ত্রুটি যুক্ত রোলার হলে 
  • ট্রাভেলার ভাঙা থাকলে 
  • স্পিন্ডেল ভাইব্রেশন হলে 
  • ববিনের সেন্টার ঠিক না থাকলে

🙏 আপনাদের উৎসাহ পেলে বিস্তারিত আলোচনা করবো 🙏

Type by : Pollob Kumer Gosh Sheema spinning mills private limited                               


Posted

in

by

Tags:

Comments

11 responses to “রিং ফ্রেমে সুতা ছেঁড়ার কারণ নিয়ে ইন্টারভিউয় এর কিছু প্রশ্ন / Some questions from the interview about the reason for leaving the yarn in the ring frame”

  1. Nahid Ahmed Avatar

    Macanical and elierical very hard problem

    Liked by 1 person

    1. Pollob Kumer Gosh Avatar

      page visit korar jono thanks

      Like

  2. Bijoy Paul Avatar
    Bijoy Paul

    Tnx boss

    Liked by 1 person

  3. বাবলা Avatar
    বাবলা

    ধন্যবাদ বস,, আমি রিং সেকশনে ফিটার হিসাবে কাজ কোরছি।। অনেক কিছু জানতে পারলাম।।

    Liked by 1 person

  4. Samu bhumij Avatar
    Samu bhumij

    Kanh par hai bhai company

    Liked by 1 person

    1. Pollob Kumer Gosh Avatar

      मुझे हिंदी नहीँ आती

      Like

Leave a reply to Samu bhumij Cancel reply

Design a site like this with WordPress.com
Get started