Wastage / ওয়েস্টজ

১. Wastage কাকে বলে?  

উত্তর  :   সুতা প্রস্তুত করার সময় বিভিন্ন মেশিন হতে ময়লা, ধুলা, বালি, নেপস,ছোটোখাটো, আঁশ, নিউমোফিল ইত্যাদি। অপদ্রব্য বাই পোডাক্ট হিসাবে যা পাওয়া যায় তাকে ওয়েস্টেজ বলে। 

২. হার্ড ওয়েস্ট কাকে বলে? 

উত্তর : অপারেটরের অবহেলারকারণে অথবা অন্য কোনো কারণে উৎপাদিত ভালো সুতা যা ববিনে খুব সামান্য পরিমাণে থেকে যায় ববিন পরিষ্কার করার সময় যা কেটে দূর করা হয়।  তাকে হার্ড ওয়েস্ট বলে।

৩. সুইপিং ওয়েস্ট কী? 

উত্তর : মিলের অভ্যন্তরে ফ্লোরে পড়ে থাকা ওয়েস্ট, যা সুইপার কতৃক সংগ্রহ করা হয়, তাকে সুইপিং ওয়েস্ট বলে। 

৪. কোন ধরনের ওয়েস্টজকে ফ্লাট স্ট্রিপ বলা হয়? 

উত্তর : যে সমস্ত আঁশসমূহ কাডিং মেশিনের ফ্লাট হতে ফ্লাট স্ট্রিপিং কম্ব দ্বারা সংগ্রহ করা হয়, তাকেই ফ্লাট স্ট্রিপ বলে। 

৫. বোন্দা ওয়েস্ট কী?  

উত্তর : স্পিনিং ফ্রেমে সুতা ছিড়ে যাওয়ার পর নিউমোফিল পাইপের মাধ্যমে না যেয়ে আঁশ কট রোলারে জড়িয়ে গেলে যে ওয়েস্টজ হয় তাকেই বোন্দা ওয়েস্ট বলে।                                                        

Type by : P K Gosh

Sheema spinning mills private limited


Posted

in

by

Tags:

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started